আলহামদুলিল্লাহ বাংলাভাষীদের জন্য সুন্দর একটি ইসলামিক অ্যাপ্স এইখানে কুরআন মাজীদ ও তাফসির সহ বুখারী মুসলিম সহ আরো অনেক হাদীস গ্রন্থ এই অ্যাপসের মাধ্যমে পাওয়া যায় শুধু তাই নয় আরও দেশের অনেক বড় বড় আলেমদের লেখা বই এই অ্যাপসে পাওয়া যায় একটি অসাধারণ একটি অ্যাপস
গ্রন্থঃ সহীহ বুখারী (তাওহীদ) অধ্যায়ঃ ১/ ওয়াহ্য়ীর সূচনা (كتاب بدء الوحى) হাদিস নম্বরঃ ১ ১/১. আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি কীভাবে ওয়াহী শুরু হয়েছিল। وَقَوْلُ اللهِ جَلَّ ذِكْرُهُ )إِنَّا أَوْحَيْنَا إِلَيْكَ كَمَا أَوْحَيْنَا إِلَى نُوحٍ وَالنَّبِيِّينَ مِنْ بَعْدِهِ( এ মর্মে আল্লাহ্ তা’আলার বাণীঃ ‘‘নিশ্চয় আমি আপনার প্রতি সেরূপ ওয়াহী প্রেরণ করেছি যেরূপ নূহ ও তাঁর পরবর্তী নাবীদের (নবীদের) প্রতি ওয়াহী প্রেরণ করেছিলাম।’’ (সূরাহ্ আন-নিসা ৪/১৬৩) ১. ‘আলক্বামাহ ইবনু ওয়াক্কাস আল-লায়সী (রহ.) হতে বর্ণিত। আমি ‘উমার ইবনুল খাত্তাব (রাঃ)-কে মিম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছিঃ আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ কাজ (এর প্রাপ্য হবে) নিয়্যাত অনুযায়ী। আর মানুষ তার নিয়্যাত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরাত হবে ইহকাল লাভের অথবা কোন মহিলাকে বিবাহ করার উদ্দেশে- তবে তার হিজরাত সে উদ্দেশেই হবে, যে জন্যে, সে হিজরাত করেছে।] (৫৪, ২৫২৯, ৩৮৯৮, ৫০৭০, ৬৬৮৯, ৬৯৫৩; মুসলিম ২৩/৪৫ হাঃ ১৯০৭, আহমাদ ১৬৮) ( আধুনিক প্রকাশনী- ১, ইসলামিক ফাউন্ডেশন ১) (1) Ch...